See what your family receives with each app today, including Bangladesh's 2.5% government bonus.
বাংলাদেশে টাকা পাঠান: লাইভ রেট তুলনা
আজ কোন অ্যাপে আপনার পরিবার কত টাকা পাবে দেখুন, সরকারের ২.৫% প্রণোদনাসহ।
Updated 9 November 2026 · By Tarek, SilkBoat
The cheapest way to send money to Bangladesh changes from day to day, so the only reliable test is what arrives. The live table on this page ranks every provider with a current price by the taka your family receives, after fees and the exchange rate. For Bangladesh it also adds the 2.5% government bonus.
| Method | Good for | Things to know |
|---|---|---|
| bKash | Most families; money arrives in minutes | Up to BDT 250,000 per remittance (excluding incentive). Cash-out has its own limits and charges. |
| Nagad / Rocket | Families who already use them | Supported by fewer senders than bKash. |
| Bank deposit | Larger amounts, savings, rent | Higher limits than wallets. Money can take longer to arrive. |
| Cash pickup | Recipients without a wallet or bank account | Collected at partner banks such as BRAC Bank or Sonali Bank, depending on the provider. |
Bangladesh pays a 2.5% cash incentive on remittances that come through legal channels: licensed apps, money transfer companies and banks. It is added automatically by the receiving bank or wallet. For amounts above BDT 500,000, the recipient may need to show documents. Read the full guide to the 2.5% bonus.
There's no permanent winner. Taptap Send is often strong for bKash and Nagad, Wise for bank deposits with a transparent fee, and Remitly has frequent new-customer offers. Western Union has the widest cash pickup network. Check the table above for today's answer.
বাংলাদেশে টাকা পাঠানোর সবচেয়ে সস্তা উপায় প্রতিদিন বদলায়। তাই আসল পরীক্ষা হলো: আপনার পরিবার হাতে কত টাকা পায়। এই পেজের লাইভ টেবিল প্রতিটি প্রোভাইডারকে ফি ও এক্সচেঞ্জ রেট বাদ দিয়ে পরিবার কত টাকা পাবে, সেই হিসাবে সাজায়। বাংলাদেশের জন্য সরকারের ২.৫% প্রণোদনাও যোগ করা হয়।
| পদ্ধতি | কাদের জন্য ভালো | যা জানা দরকার |
|---|---|---|
| বিকাশ | বেশিরভাগ পরিবার; কয়েক মিনিটে টাকা পৌঁছে | প্রতি রেমিট্যান্সে সর্বোচ্চ ২,৫০,০০০ টাকা (প্রণোদনা ছাড়া)। ক্যাশ আউটের আলাদা সীমা ও চার্জ আছে। |
| নগদ / রকেট | যারা আগে থেকেই ব্যবহার করেন | বিকাশের চেয়ে কম প্রোভাইডার সাপোর্ট করে। |
| ব্যাংক অ্যাকাউন্ট | বড় অঙ্ক, সঞ্চয়, ভাড়া | ওয়ালেটের চেয়ে বেশি সীমা। পৌঁছাতে একটু বেশি সময় লাগতে পারে। |
| ক্যাশ পিকআপ | যাদের ওয়ালেট বা ব্যাংক অ্যাকাউন্ট নেই | প্রোভাইডার অনুযায়ী ব্র্যাক ব্যাংক, সোনালী ব্যাংক ইত্যাদি শাখা থেকে তোলা যায়। |
বৈধ পথে (লাইসেন্সপ্রাপ্ত অ্যাপ, মানি ট্রান্সফার কোম্পানি ও ব্যাংক) পাঠানো রেমিট্যান্সে বাংলাদেশ সরকার ২.৫% নগদ প্রণোদনা দেয়। টাকা গ্রহণকারী ব্যাংক বা ওয়ালেট এটি নিজে থেকেই যোগ করে। ৫,০০,০০০ টাকার বেশি হলে গ্রহণকারীকে কাগজপত্র দেখাতে হতে পারে। হুন্ডিতে এই প্রণোদনা পাওয়া যায় না।
স্থায়ী কোনো বিজয়ী নেই। বিকাশ ও নগদে পাঠাতে প্রায়ই Taptap Send ভালো, ব্যাংকে পাঠাতে স্বচ্ছ ফি-সহ Wise, আর নতুন গ্রাহকদের জন্য Remitly প্রায়ই অফার দেয়। ক্যাশ পিকআপে Western Union-এর নেটওয়ার্ক সবচেয়ে বড়। আজকের উত্তর জানতে উপরের টেবিল দেখুন।
টিপস: সব অ্যাপে একই অঙ্ক দিয়ে তুলনা করুন, ফি নয় বরং পরিবার কত টাকা পাবে সেটা দেখুন, আর সম্ভব হলে ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করুন।